নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতায় প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
কাচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নরসিংদীগামী লোহার অ্যাঙ্গেল বোঝাই একটি পিকআপভ্যানকে পেছন থেকে তীব্র গতিতে এসে ধাক্কা দেয় প্রাইভেটকারটি।
এতে পিকআপ ভ্যানে থাকা লোহার অ্যাঙ্গেল ভেতরে ঢুকে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ তিন জন নিহত হন।
নিহতেরা হলেন- চালক রূপগঞ্জ আইখাবো এলাকার জহিরুল ইসলাম(৩৫), একই এলাকার আনিসুর রহমান আনিস (৪৫) এবং নোয়াখালী জেলার চাটখিল এলাকার তোবারক আলী (৪০)।
ওসি ইমতিয়াজ বলেন, পিকআপ ভ্যানটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। কিন্তু প্রাইভেটকারের হেড লাইটের আলো কম থাকায় চালক ভ্যানটি দেখতে না পেয়ে এ দুর্ঘটনা ঘটান বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১০ ঘ.
bdnews24