২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সফরের অপেক্ষায় ইরাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুনের মধ্যে ইরাক সফরে যাবেন বলে আশা করছেন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম এই মুসলিম দেশটির প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 05:48 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুনের মধ্যে ইরাক সফরে যাবেন বলে আশা করছেন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম এই মুসলিম দেশটির প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি। ঢাকায় ইরাকি রাষ্ট্রদূত শাকির কাসিম সোমবার পররাষ্ট্রমন্ত্রীয় দীপু মনির সঙ্গে এক বৈঠকে তার প্রধানমন্ত্রীর আগ্রহের কথা জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। যুদ্ধবিধ্বস্ত এ দেশটির রাষ্ট্রদূত বলেন, আগের চেয়ে ইরাকের পরিস্থিতি এখন অনেক শান্তিপূর্ণ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর তার সরকারের পাশাপাশি ইরাকি জনগণও স্বাগত জানাবে। “দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ইরাক,” বলেন তিনি। স¤প্রতি বাংলাদেশিদের জন্য এ-ক্যাটাগরির ভিসা অনুমোদন করেছে ইরাক। শুধু ইরান ও সিরিয়ার ক্ষেত্রেই এ সুবিধা দিয়ে থাকে মধ্যপ্রাচ্যের এ দেশটি। পররাষ্ট্রমন্ত্রী ইরাকি রাষ্ট্রদূতকে বলেছেন, প্রধানমন্ত্রীর ইরাক সফরের জন্য একটি দিন নির্ধারণের জন্য তিনি চেষ্টা করবেন। তবে তা বছরের শেষার্ধের আগে হবে না বলে আভাস দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ সময় ইরাকি রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, সিরামিকস, পাট এবং চামড়া ও চামড়াজাত দ্রব্য আমদানি করে তার দেশ লাভবান হতে পারে। এছাড়া ইরাকে আরো বাংলাদেশি নিতেও দীপু মনি ইরাকি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। এ বিষয়গুলো নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন জানিয়ে শাকির কাসিম বলেন, শিগগিরই দুই দেশের মধ্যে বিমান চলাচল আবার শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২৩৪২ ঘ.