২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাস্থ রংপুর সাংবাদিক সমিতির নেতৃত্বে মুক্তা-বিপ্লব,

সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা সভাপতি এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামতউল্লাহ বিপ্লব সাধারণ সম্পাদক পুনর্র্নিবাচিত করে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার নতুন কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা সভাপতি এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামতউল্লাহ বিপ্লব সাধারণ সম্পাদক পুনর্র্নিবাচিত করে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার নতুন কমিটি করা হয়েছে। রোববার মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা রিসোর্টে সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কমিটি করা হয়। সমিতির সভাপতি জাকারিয়া মুক্তার সভাপতিত্বে এজিএম-এ সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক কেরামতউল্লাহ বিপ্লব ও কোষাধ্যক্ষ জুয়েল ইসলাম নিজেদের প্রতিবেদন তুলে ধরেন। এরপর সমিতির উপদেষ্টা রফিকুল হক দাদু ভাই-এর পরিচালনায় মৌখিক ভোটে পূর্ণ কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন হয়। কমিটিতে সকালের খবরের আজিজুর রহীম পিউ সিনিয়র সহ-সভাপতি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মর্তুজা হায়দার লিটন, বাংলাদেশ প্রতিদিনের জহিরুল ইসলাম, ডেইলি সানের অমিয় ঘটক পুলক ও নিউনেশনের মিথুন কামাল সহ-সভাপতি; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মহসীনুল করিম লেবু ও ঢাকা নিউজের জুয়েল ইসলাম যুগ্ম-সম্পাদক; ভোরের ডাকের মোকছুদার রহমান মাকসুদ কোষাধ্যক্ষ এবং বাংলাবাজার পত্রিকার হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এছাড়া মানবকণ্ঠের তারিকুল আহসান ডাবলু প্রচার ও প্রকাশনা সম্পাদক, আমাদের সময়ের তোফাজ্জল হোসেন দপ্তর সম্পাদক, দিগন্ত টিভির বাতেন বিপ্লব ক্রীড়া সম্পাদক, কালের কণ্ঠের কামরুজ্জামান পারভেজ সাংস্কৃতিক সম্পাদক, এবিসি রেডিও’র তামান্না মোমিন খান সাহিত্য সম্পাদক, বাংলানিউজের আনোয়ারুল করিম রাজু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের মতলু মল্লিক জনকল্যাণ সম্পাদক ও ভোরের কাগজের লাবনী গুহ মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। কমিটির সদস্য হন ডেইলি স্টারের জিয়াউল হক স্বপন, বাংলাবাজার পত্রিকার মশিউর রহমান, কালের কণ্ঠের ফিরোজ আহমেদ চৌধুরী, প্রথম আলোর জিয়া ইসলাম, দিনের শেষের আহম্মেদ সিরাজ, সমকালের আবুল কালাম আজাদ, বৈশাখী টিভির মেহেদী হাসান, জনকণ্ঠের হামিদ-উজ-জামান, যুগান্তরের শফিউল আলম রাজা, মাছরাঙ্গা টিভির ফেরদৌস এ্যাবি, কালের কণ্ঠের তাবিউর রহমান, অর্থনীতি প্রতিদিনের মোস্তাফিজুর রহমান টুংকু, আজকালের খবরের শাহীন আলম ও চলমান সময়ের একে শামসুজ জোহা। সভায় যুগান্তরের রফিকুল হক দাদুভাই, কবি সৈয়দ শামসুল হক ও প্রথম আলোর আনিসুল হকসহ ১৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/২২০৪ ঘ.