২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

গাইবান্ধা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শারমিন সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামের সামিউল ইসলাম সামুর মেয়ে। সামু ফেনীতে রিকশা চালান। সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলতে রোববার রাত ৮টার দিকে তার স্ত্রী সামিনা বেগম মেয়ে শারমিনকে ঘরে ঘুম পাড়িয়ে প্রতিবেশীর বাড়িতে যান। রাশেদুজ্জামান বলেন, সামিনা ঘরে কেরোসিনের কুপি জ্বালিয়ে রেখে যান। একপর্যায়ে কুপির আগুন পুরোবাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভালেও ততক্ষণে পুড়ে মারা যায় শারমিন। আগুনে সামিনার বাড়ির পাশে চারটি টিনের ঘরও পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৮৩০ ঘ.