ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদ ফাহাদ (১৯) নামে ওই তরুণ আত্মহত্যা করেন।
সোমবার সকাল ৮টার দিকে ধনিয়ার নুরপুরের একটি বাড়ি থেকে পড়েন ফাহাদ। তিনি ওই এলাকার একটি মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়তেন।
কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রেমঘটিত কারণে ফাহাদ চার তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
ময়না তদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
এদিকে রাজধানীর খিলক্ষেতে ফ্লাইওভারের কাজ করার সময় হাতুড়ির আঘাতে আনোয়ার হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24