২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: নূরুল ৩য় দফা রিমান্ড

মেয়র লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নরসিংদী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলামকে তৃতীয় দফায় ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 06:11 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

নরসিংদী, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নরসিংদী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলামকে তৃতীয় দফায় ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ মণ্ডল দ্বিতীয় দফায় চার দিন রিমান্ড শেষে শনিবার দুপুর সাড়ে ৩টায় আসামি নূরুল ইসলামকে নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম রিপতি কুমার বিশ্বাসের আদালতে হাজির করে। শনিবার আদালত পুলিশের উপ-পরিদর্শক আশরাফ হোসেন আদালতকে বলেন, পুলিশী জিজ্ঞসাবাদে নূরুল ইসলাম গূরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে আরো জিজ্ঞসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন চান তিনি। দু’পক্ষের শুনানি শেষে দু’দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত বছরের ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান মুখোশধারীদের গুলিতে নিহত হন। লোকমানের ভাই কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে যে হত্যা মামলা করেন তাতে নূরুল ইসলামই একমাত্র বিএনপিনেতা। গত রোববার মালয়েশিয়া থেকে ফেরার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় নরসিংদী সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও লোকমান হত্যা মামলার পাঁচ নম্বর আসামি নূরুলকে। এদিকে শনিবার বিকেলে শহরের ভেলানগরে আসামী নূরুল ইসলামের মুক্তির দাবিতে নরসিংদী জেলা বিএনপি প্রতিবাদ সভা করে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভায় অবিলম্বে নূরুল ইসলামের মুক্তি দাবি করেন বক্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০১২ ঘ.