নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) পরিচয় এক মহিলা নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়। তার পরিচয় শনাক্ত করা যায়নি।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24