২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো কমনওয়েলথ সাংবাদিক সম্মেলন

মাল্টার সেন্ট জুলিয়ান্সে চার দিনব্যাপি কমনওয়েলথ সাংবাদিক অ্যাসোসিয়েশনের (সিজেএ) সম্মেলন শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

মাল্টা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টার সেন্ট জুলিয়ান্সে চার দিনব্যাপি কমনওয়েলথ সাংবাদিক অ্যাসোসিয়েশনের (সিজেএ) সম্মেলন শেষ হয়েছে। শনিবার শেষ হওয়া ‘গণমাধ্যমের নতুন যুগে সাংবাদিকতা ও গনতন্ত্র’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের ৮০ জনেরও বেশি সাংবাদিক অংশ নেয়। এবারের সম্মেলনে সিজেএ’র সভাপতি নির্বাচিত হন বিবিসি’র এশিয়া বিভাগের সাবেক প্রধান রিতা পেইন। হাসান শাহরিয়ার এমিরেটাস সভাপতি পদে নির্বাচিত হন। কমনওয়েলথভুক্ত পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফ্রিকার কিছু দেশে সা¤প্রতিক সময়ে সংবাদকর্মীদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন ও নির্যাতনের তীব্র নিন্দা করেন সম্মেলনে অংশগ্রহনকারী বিভিন্ন দেশের সাংবাদিকেরা। এবারের সম্মেলনে সাংবাদিকদের অধিকার সমুন্নত রাখতে সর্বসম্মতিক্রমে ডব্লিউএএন-আইএফআরএ টেবল মাউন্টেন ঘোষণা-২০০৭ গৃহীত হয়। ২০১৩ সালে শ্রীলঙ্কায় কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের সম্মেলন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয় হয় সাংবাদিকদের এ সম্মেলনে। দেশটিতে সংবাদপত্রের স্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/২৩০২ ঘ.