চুয়াডাঙ্গা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে আব্দুল মালেকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
দামুড়হুদা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান এম এম ফিলিং স্টেশনের মালিক আব্দুল মালেকের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালেক তিনি দিনের তেল বিক্রির ৬ লাখ টাকার ব্যাগ নিয়ে কার্পাসডাঙ্গা বাজারে বাড়ি ঢোকার পথে দুইজন ছিনতাইকারী ব্যাগটি ছিনিয়ে নিয়ে পাশের ভৈরব নদীর তীর ধরে পালিয়ে যায়।
আব্দুল মালেক একটি নেটের ব্যাগে করে টাকাগুলো নিয়ে বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলে পড়ে থাকা এক লাখ ৮০ হাজার টাকা পাওয়া যায় বলেও তিনি জানান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২২ ঘ.
bdnews24