২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশির লাশ হস্তান্তর করল বিএসএফ

দিনাজপুরের বিরামপুর সীমান্তে এক বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

দিনাজপুর, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুর সীমান্তে এক বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ। বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক শনিবার সন্ধ্যা ৭টায় সাইফুল ইসলামের (২৫) লাশ গ্রহণ করেন বলে বিজিবি জানিয়েছে। সাইফুল বিরামপুরের জোতবানী ইউনিয়নের চতুরপুর গ্রামের নবীতুল্লার ছেলে। বিরামপুর ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রজব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের ভীমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসকে সিং তাদের জানিয়েছেন, শুক্রবার সকালে ভারতের শ্রীরামপুর সীমান্ত থেকে দুই কিলোমিটার ভেতরে লালপুরের ফসলের মাঠে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পেয়ে সেদেশের পুলিশের কাছে হন্তান্তর করে বিএসএফ। এরপর নিহতের পরিচয় নিশ্চিত হয়ে লাশ ফেরত চেয়ে বিএসএফ’র কাছে তারা চিঠি দিলে দু’দফা পতাকা বৈঠক হয়। পরে এই লাশ হস্তান্তর। নিহতের বড় ভাই নজরুল ইসলামের দাবি, বিএসএফ তার ভাইকে বেয়নেটের আঘাতে হত্যা করেছে। লাশ গ্রহণের পর এসআই আব্দুর রাজ্জাক বলেন, নিহত সাইফুলের বাম পাঁজরে একটি কাটা দাগ রয়েছে। বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল ইমদাদুল হক সীমান্তে বাংলাদেশি নিহত হওয়া এবং লাশ ফেরত নেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে কীভাবে সাইফুল নিহত হয়েছেন তা তাদের কাছে স্পষ্ট নয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৪৮ ঘ.