২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনায় গৃহবধু নিহত

গাজীপুরের চান্দনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

গাজীপুর, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের চান্দনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার বিকালে এ দুর্ঘটনায় নিহত সাথী আক্তার (২৬) গাজীপুরের সালনা এলাকার আশরাফ হোসেনের স্ত্রী। নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, বিকাল ৪টার দিকে গাজীপুরের একটি ক্লিনিকে চিকিৎসা দিয়ে স্ত্রী সাথীকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে আশরাফ হোসেন সালনায় বাড়ি ফিরছিলেন। চান্দনা চৌরাস্তায় পৌঁছলে হঠাৎ মোটারসাইকেলের পিছন থেকে সাথী পড়ে যান। এ সময় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহি বাস সাথীর মাথা পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নাওজোর মহাসড়ক ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১২৭ ঘ.