২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৭ এসএসসি পরীক্ষার্থী কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে

বখাটের হামলার আশঙ্কায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় পরীক্ষা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে কচুয়ার একটি বিদ্যালয়ের ৪৭ জন এসএসসি পরীক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

বাগেরহাট, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বখাটের হামলার আশঙ্কায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় পরীক্ষা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে কচুয়ার একটি বিদ্যালয়ের ৪৭ জন এসএসসি পরীক্ষার্থী। এই ঘটনায় ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ পুলিশ সুপারের নির্দেশে শনিবার দুপুরে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের আগামী পরীক্ষাগুলো নির্বিঘœ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” বৃহস্পতিবার (গত ২ ফেব্র“য়ারি) পরীক্ষা শেষে ফেরার পথে তুচ্ছ ঘটনা নিয়ে চিতলমারীর কয়েকজন যুবক কচুয়ার কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীকে মারধর করে এবং এলাকায় গেলে আবারো মারধরের হুমকি দেয়। ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার শাহাদাৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বিদ্যালয়সহ কচুয়ার তিনটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে চিতলমারী সদরের শের-এ বাংলা ডিগ্রি কলেজে। এ বছর তার বিদ্যালয়ের ২২ ছাত্রী এবং ২৫ ছাত্র ওই কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবারের ঘটনার পর অভিভাবকরা এখন তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মমতাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে তিনি ও দু’জন অভিভাবক চিতলমারী থেকে দুটি ইজিবাইকে করে ১০ পরীক্ষার্থীকে নিয়ে এলাকায় ফিরছিলেন। উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যানজটে আটকে গেলে পেছনে থাকা দুটি মটরসাইকেলের আরোহীরা সাইড চান। কিন্তু সাইড দিতে না পারায় তারা ইজিবাইক চালক হাফিজুর রহমানকে দু’দফা মারধর করে। এ সময় হামলাকারীদের নিবৃত করতে গেলে মোটরসাইকেল আরোহীরা তাদের মারধর করে। কিছুক্ষণ পর, কাঠিপাড়ায় তাদের ইজিবাইক পৌঁছলে দুটি ইঞ্জিনচালিত যান নসিমনে করে ২৫/৩০ লোক এসে তাদের আবারো মারধর করে। স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে। যাওয়ার সময় তারা চিতলমারী গেলে সবাইকে দেখে নেওয়ার হুমকি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২০ ঘ.