হবিগঞ্জ, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ছয়জনকে।
পুলিশ জানায়, শনিবার সকালে উপজেলার ছনখলা গ্রামে নাজিম উদ্দিন ও সাবু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের সময় রেজিয়া খাতুন (৫০) মারা যান। তিনি ছনখলা গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী।
চুনারুঘাট থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই দু’পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে সকাল ৯টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র¿ নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় প্রায় ১০ জন আহত হয়। রেজিনাকে কেউ আঘাত না করলেও তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে জানান ওসি।
সহকারী পুলিশ সুপার (এএসপি) সিরাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুরতহাল রিপোর্টে রেজিনার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন।
সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৩০ ঘ.
bdnews24