ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিনগরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত কাঁচামাল ব্যবসায়ী মোক্তার হোসেন (২৮) মারা গেছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোক্তার মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শান্তিনগরে টুইন টাওয়ারের সামনের রাস্তায় সন্ত্রাসীরা মোক্তারকে এলোপাথাড়ি ছুরি মেরে পালিয়ে যায়। পথচারীরা রাত ১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করায়।
পুলিশ ধারণা করছে, পূর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতের বোন নুরজাহান ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, মোক্তারের কাছে প্রায় ২৩ হাজার টাকা ও মোবাইল থাকলেও সন্ত্রাসীরা তা নেয়নি।
মোক্তার শান্তিনগর বাজারে কাঁচামালের ব্যবসা করতে বলে নুরজাহান জানান।
মোক্তারের গ্রামের বাড়ি শেরপুরের নকলায়। ঢাকায় যাত্রাবাড়ির বিবির বাগিচায় তিনি সপরিবারে থাকতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫৪৭ ঘ.
bdnews24