ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা বাজারে এক চশমা বিক্রেতা কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জিনজিরা বটতলায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. নবাব আলী (৩০)। তার গ্রামের বাড়ি বরগুনার আমতলীতে।
এসআই শাহাদাত বলেন, নবাব পাইকারি দামে চশমা কিনে বিভিন্ন মার্কেটে চশমার দোকানে বিক্রি করতেন। গত বুধবার ব্যবসার কাজে তিনি বরিশালে যান। সেখান থেকে ফিরে সকালে জিনজিরার গোলজারবাগে বাসায় যাওয়ার সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে শাহাদাত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬০২ ঘ.
bdnews24