২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পুলিশের বিরুদ্ধে বিএনপি’র মামলা

গণমিছিলে পুলিশের গুলিতে দুইজন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

লক্ষ্মীপুর, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে পুলিশের গুলিতে দুইজন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে মুখ্য বিচারক মো. জুলফিকার আলীর আদালতে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন মামলাটি করেন। লিটনের আইনজীবী সৈয়দ মো. শামসুল আলম জানান, সদর থানার ওসি গোলাম সারোয়ারসহ ৫২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। হাকিম মামলাটি শুনানির জন্য ৬ ফেব্রুয়ারি দিন রেখেছেন। গত ২৯ জানুয়ারি বিএনপি-জামায়াত গণমিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে লক্ষ্মীপুরে রুবেল (২২) ও আবুল কাশেম (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়। একইদিন চাঁদপুরেও বিএনপি’র গণমিছিলে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুসহ ১৮১ জন নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত সাত হাজার জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৩৯ ঘ.