বরিশাল, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শিক্ষাবার্ডে এসএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন বিতরণে ভুল হওয়ায় একটি কেন্দ্রের সচিব পরিবর্তন করা হয়েছে।
বুধবার এসএসসি পরীক্ষা শুরুর দিনে চারটি জেলায় ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে এক ঘণ্টা পর সঠিক প্রশ্নপত্র দেওয়া হলেও রংপুর, বরগুনা ও ভোলায় তিনটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দিয়েছে দুই শতাধিক শিক্ষার্থী।
বরগুনার পাথরঘাটা উপজেলার কে এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৬ জন ক্যাজুয়াল (২০০৯-১০ শিক্ষাবর্ষ) পরীক্ষার্থীর ২০১১ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের পরীক্ষা নেওয়া হয়েছে ২০১২ সালের প্রশ্নপত্রে।
এ ব্যাপারে কেন্দ্র সচিব কে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর বলেছিলেন, ভুলবশত ২০১২ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোর্ডের সঙ্গে আলোচনা করে কেন্দ্র সচিব কে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে অব্যাহতি দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোলায় ৬৪ জন শিক্ষার্থী দুই ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেও সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৫ ঘ.
bdnews24