২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ১১শ’ ফলজ ও বনজ গাছ কেটেছে দুর্বৃত্তরা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১১শ’ আম, লিচু, সেগুন ও মেহগনি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঝিনাইদহ, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১১শ’ আম, লিচু, সেগুন ও মেহগনি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে বাথানগাছী ও শংকরহুদা গ্রামে এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। ক্ষতিগ্রস্তদের একজন মানিক ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার বছর আগে ১৭ জন চাষি মিলে ১৪ বিঘা জমিতে আম, লিচু, সেগুন ও মেহগনির বাগান করেন। এরইমধ্যে আম ও লিচু গাছে ফল ধরেছে। সেগুন ও মেহগনি গাছগুলো বেড়ে উঠেছে। ঘটনার সত্যতা স্বীকার করে মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, একজন ক্ষতিগ্রস্ত চাষি এম, এ ইকবাল হোসেন মহেশপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। সেখানে ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। ওসি আরো বলেন, ঘটনা তদন্তে একজন উপ-পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৫৪ ঘ.