মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতে শিরচ্ছেদে দন্ডিত তিন বাংলাদেশির ক্ষমাপত্রে স্বাক্ষর করেছেন নিহত মহিদুলের ছেলে মুজিবুর রহমান।
বুধবার ভোরে সৌদি আরব থেকে দেশে ফিরে মানিকগঞ্জের সিঙ্গাইর ইউএনও কাযালয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত ওই ক্ষমাপত্রে স্বাক্ষর করেন তিনি।
এর আগে সোমবার মহিদুলের মেয়ে রাজনীন বেগম এবং মহিদুলের তিন ভাই ক্ষমাপত্রে স্বাক্ষর করেন।
সিঙ্গাইরের উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলাতানা রাতে এই তথ্য নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতেই এই কাগজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।”
কুয়েতে ২০১০ সালের ১৬ এপ্রিল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্ব বান্ধাইল গ্রামে মহিদুল খুন হন।
ওই ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাগবাড়ী বিবন্ধী গ্রামের নুরু ঢালীর দুই ছেলে ইকবাল ঢালী (২৫) ও হৃদয় ঢালী (২৩) এবং কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের রবিউলের ছেলে মো. রমজানের (২৬) শিরশ্চেদের দ- দেয় কুয়েতের একটি আদালত।
কুয়েতের আইন অনুযায়ী নিহতের পরিবার ক্ষমা করলেই কেবল দ- মওকুফ করা যায়। বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় ২১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শর্তে দন্ডিতদের ক্ষমা করতে রাজি হয় মহিদুলের পরিবার।
মহিদুলের ছেলে মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের ভাবমূর্তি রক্ষায় দ-িত তিন বাংলাদেশিকে ক্ষমা করতে রাজি হয়ে দেশে আসেন তিনি।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (কল্যাণ) মহসিন চৌধুরী বলেন, ইংরেজিতে লেখা সোমবারের ক্ষমাপত্রটি আরবিতে অনুবাদ করে কুয়েতে পাঠানো হয়। তবে ওই অনুবাদ তাদের পছন্দ না হওয়ায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশি আইনজীবীর মাধ্যমে অনুবাদ প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
“এটি পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষমাপত্রটি বৃহস্পতিবার পাঠানোর চেষ্টা চলছে,” যোগ করেন তিনি।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে উল্লেখ করে মহসিন বলেন, নিহত মহিদুলের ছেলে সৌদি আরব থেকে দেশে ফিরে এসে ক্ষমা চুক্তিতে স্বাক্ষর করায় আর কোনো জটিলতা রইল রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৩২ ঘ.
bdnews24