ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ব্যবসা করার জন্য বাংলাদেশের গণমাধ্যমে মুখরোচক সংবাদ প্রকাশ করা হচ্ছে।
বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “বাংলাদেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।”
“অথচ অনেকে টক শোতে, দেশের বাইরে গিয়ে বলে আমরা স্বাধীনতা দিচ্ছি না।”
“প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যবসায়িক চিন্তা করে মুখরোচক সংবাদ প্রকাশ করছে,” যোগ করেন আজাদ।
সাংবাদিকদের জন্য সরকার কল্যাণ ট্রাস্ট করার বিবেচনা করছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
সংরক্ষিত নারী আসনের নতুন সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা দিতে এক কোটি টাকার একটি ‘সাংবাদিক সহায়তা ভাতা/ অনুদান তহবিল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাতা বা অনুদান প্রদান সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এছাড়া সাংবাদিকদের জন্য একটি কল্যাণ ট্রাস্ট গঠনের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
১৫টি টেলিভিশন চ্যানেল অনুনোদন
জাফরুল ইসলাম চৌধুরী লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে ১৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি স¤প্রচার করছে। চারটি পরীক্ষামূলক স¤প্রচার করছে ও চারটি পরীক্ষামূলক স¤প্রচারের প্রক্রিয়াধীন রয়েছে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে ১৮৫টি দৈনিক ও ৩৪০টি সাপ্তাহিক পত্রিকার ছাড়পত্র দেওয়া হয়েছে।
তথ্য অধিকার নিয়ে ২৮ কোটি এসএমএস
জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, তথ্য অধিকার আইন সম্পর্কে সর্বসাধারণকে অবহিত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিভাগীয় ও জেলা প্রশাসনের সহায়তায় বিভিন্ন পর্যায়ে সভা করা হয়েছে। গ্রামীণফোন ও রবি অজিয়াটার সহায়তায় মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে বিনা খরচে ইতোমধ্যে ২৮ কোটি এসএমএস পাঠানো হয়েছে।
“তথ্য কমিশনের ওয়েবসাইটে তথ্য অধিকার আইন, বিধি ও প্রবিধানমালা প্রদর্শন করা হচ্ছে। তথ্য অধিকার বিষয়ে বেশ কিছু অনুষ্ঠানসহ ১৩ মিনিট ব্যাপ্তির একটি স্পট ৫০ বার বিটিভিতে প্রচার করা হয়েছে।”
ভারতে বাংলাদেশি চ্যানেল
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ভারতে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো স¤প্রচারের ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। ভারতে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো স¤প্রচারের দুই সরকারের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নেই।
তিনি জানান, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সফরকালে দুই দেশে টিভি চ্যানেলের দর্শক সংখ্যা বাড়াতে বেসরকারি চ্যানেলগুলোকে উৎসাহিত করার জন্য ঐকমত্য হয়েছে। এক সভায় ভারতে বিটিভি ও বাংলাদেশের চ্যানেলগুলোকে স¤প্রচারের অন্তরায় চিহ্নিত করা হয়েছে।
“এ উদ্যোগ বাস্তবায়নের পর ভারতে বাংলাদেশের টিভি চ্যানেল স¤প্রচার সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।”
এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভারতে বাংলাদেশের চ্যানেল স¤প্রচার করতে হলে টাকা পরিশোধ করতে হয়। বাংলাদেশে ভারতের চ্যানেল স¤প্রচার করতে গিয়ে তারা [ভারত] টাকা দিচ্ছে। কিন্তু ভারতে স¤প্রচারের টাকা দিতে চাচ্ছে না বাংলাদেশের চ্যানেলগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৫২ ঘ.
bdnews24