২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা বিএনপি সম্পাদকের বাড়িতে ‘বোমা’

পাবনা জেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতার বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

পাবনা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা জেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতার বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। বুধবার রাতে জেলা শহরের মহিষের ডিপো এলাকার বাড়িতে এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে পুলিশ জানিয়েছে, বোমার কোনো আলামাত পাওয়া যায়নি। খন্দকার হাবিবুর রহমান তোতা বলেন, রাত সাড়ে ৮টার দিকে ৭/৮ অজ্ঞাত সন্ত্রাসী তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি গেটে লেগে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। পরে এলাকাবাসী এসে আগুন নেভায়। পাবনা সদর থানার উপ-পরিদর্শক হাকিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, সম্ভবত কেউ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। ওখানে বোমার কোনো আলামত পাওয়া যায়নি। তিনি আরো বলেন, কমিটি গঠন নিয়ে পাবনা জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে এই ঘটনা ঘটতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.