ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার চানখার পুলে এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত মোশারফ হোসেনকে (৫২) দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো তিন মাসের কারাভোগ করতে হবে।
বুধবার সকাল ১১টার দিকে চানখার পুলের ২০/১ নবাব কাটারা থেকে তাকে আটক করে র্যাব-৩।
মোশারফ নিজেকে পাইলস ও ফিস্টুলা বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা দিতেন।
র্যাবের ম্যাজিস্ট্রেট এএইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোশারফ নিজের ডিগ্রি হিসেবে ভারত থেকে নেওয়া একটি কোর্সের সার্টিফিকেট দেখান। যা তিনি অর্থের বিনিময়ে কিনেছেন।
জিজ্ঞাসাবাদের মোশারফ রোগীর সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেন।
পাশা বলেন, মোশারফ হোসেন ঢাকা ও চট্টগ্রামে চেম্বার দিয়ে প্রায় বিশ বছর যাবৎ এভাবে রোগীর সঙ্গে প্রতারণা করে আসছিল।
তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১৯৩৬ ঘ.
bdnews24