ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘পথনাটকের মত্ত স্রোতে, ভেসে যাক যুদ্ধাপরাধী মৌলবাদ’ স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সাত দিনব্যাপী পথ নাট্যোৎসব।
বুধবার বিকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নাট্যোৎসবের উদ্বোধন করেন।
বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের আয়োজনে আগামী ৭ ফেব্র“য়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে এই নাট্যোৎসব শুরু হবে।
ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকি বলেন, বাংলাদেশে নাট্য চর্চায় মঞ্চ নাটকের পাশাপাশি পথ নাটকের চর্চার বি¯তৃতি অত্যন্ত প্রয়োজন। অতীতের সকল গণতান্ত্রিক আন্দোলন এ সাক্ষ্য বহন করে।
অনুষ্ঠানে ঘোষণা পত্র পাঠ করেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ গিয়াস।
ঘোষণাপত্রে তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীনতার ৪০ বছর পার করলেও এখনো কাঙ্খিত লক্ষে পৌঁছতে পারেনি। স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীরা আজও সক্রিয় রয়েছে। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও নস্যাৎ করার জন্য তারা নানারকম ষড়যন্ত্র করছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি হাসান আরিফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৫২ ঘ.
bdnews24