ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলে কৃষিজমি ও বনভূমিতে জোরপূর্বক লোনা পানি এনে চিংড়ি চাষ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ রায় দেয়।
একইসঙ্গে কারো ইচ্ছার বিরুদ্ধে জমির উপর দিয়ে লোনাপানি টেনে আনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট ইকবাল কবির লিটন, ভূমি মন্ত্রণালয়ের পক্ষে মনজিল মোরসেদ, পানি উন্নয়ন বোর্ডের পক্ষে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সমর্দার এবং রাষ্ট্রপক্ষে ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন শুনানি করেন।
সারা দেশের উপকূলীয় জেলাগুলোতে লোনাপানি টেনে এনে চিংড়ি চাষ বন্ধে ২০১০ সালে ১০ জানুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ও নিজেরা করি হাইকোর্টে রিট দায়ের করে। ওইদিন হাইকোর্ট একটি রুল জারি করে। পরে ১৫ ফেব্র“য়ারি হাইকোর্ট অন্তবর্তীকালীন আদেশে জোরপূর্বক পানি উত্তোলনের উপর বিধিনিষেধ আরোপ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৬৫৮ ঘ.
bdnews24