যশোর, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলা থেকে জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার হাসিমপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আরশাদুল আলম, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান ও সাবেক সেক্রেটারি আশরাফুল আলম। এরা ঝিকরগাছা উপজেলার বাসিন্দা।
ঝিকরগাছা থানার ওসি এনামুল হক জানান, তারা ১৬ জানুয়ারি ঝিকরগাছা থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি।
বুধবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া তাদের বিরুদ্ধে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত থাকা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৩৪ ঘ.
bdnews24