চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৗতাকুণ্ড মাদামবিবিরহাট এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে তৃতীয় একটি ট্রাকের চালক মারা গেছেন। আহত হয়েছেন তার সহকারী।
মহাসড়ক পুলিশের বারআউলিয়া পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাটে ঢাকামুখী একটি ট্রাক ও চট্টগ্রামমুখী অপর মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মিনি ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ ফারুক (২৫) ও জাবেদের ওপর পড়ে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ফারুকের মৃত্যু হয়। জাবেদ স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ফারুক পেশায় ট্রাকচালক। জাবেদ তার সহকারী। তারা সীতাকুণ্ড থানার কদমরসুল জাহানাবাদ গ্রামের বাসিন্দা।
পুলিশ ট্রাক দুটিকে আটক করলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এসইউ/১৪০২ ঘ.
bdnews24