২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় রেল লাইনে শিশুর লাশ

গাইবান্ধা রেল স্টেশনের উত্তরে চক মামরোজপুর এলাকার রেল লাইনের পাশ থেকে এক শিশুর খণ্ডি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

গাইবান্ধা, ১৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা রেল স্টেশনের উত্তরে চক মামরোজপুর এলাকার রেল লাইনের পাশ থেকে এক শিশুর খণ্ডি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শাহিন মিয়ার (১২) লাশ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার চক মামরোজপুর গ্রামের জহুরুল হকের ছেলে। বোনারপাড়া জিআরপি থানার ওসি সফিয়ার রহমান জানান, রাতেই লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠান তারা। “লাশের বুক ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহৃ এবং কাছের এক রেলে সেতুর নীচে রক্তের দাগ পাওয়া গেছে।” “হত্যার পর লাশ রেল লাইনের ওপর লাশটি ফেলে যাওয়ায় ট্রেনে কাটা পড়ে পা দু’টি বিচ্ছিন্ন হয়ে গেছে।” তিনি জানান, দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে লাশ রেল লাইনের ওপর ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪৮ ঘ.