ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সা¤প্রদায়িক স¤প্রীতির ধারা অব্যাহত রাখতে দেশের সব সংখ্যালঘু স¤প্রদায়ের আবাসস্থলকে ‘স¤প্রীতি এলাকা’ ঘোষণার দাবি জানিয়েছে কবিতাবাংলা নামের একটি সংগঠন।
একই সঙ্গে দলমত নির্বিশেষে সব পক্ষের সহযোগিতায় এলাকাগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা বিধানের জন্য ‘স¤প্রীতি বিগ্রেড’ তৈরির দাবিও জানায় সংগঠনটি।
স¤প্রতি কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধমন্দির ও বসতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে শনিবার সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত কবিতাবন্ধন ও শান্তিসমাবেশ থেকে সংগঠনটির সভাপতি মুহম্মদ নুরুল হুদা এই দাবি জানান।
হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “ওখানে কোনো দাঙ্গা হয়নি। দাঙ্গায় দুটি পক্ষ থাকে। কিন্তু ওখানে একটি পক্ষের হাতে নিরীহ লোকগুলো নির্যাতিত হয়েছে।”
এই ঘটনাকে বাংলাদেশের ‘সা¤প্রদায়িক স¤প্রীতির ভারসাম্য নষ্ট করার ষড়যন্ত্র’ হিসাবে আখ্যায়িত করেন তিনি।
এছাড়া এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সম্পন্ন করার দাবিও জানান এই কবি।
জাতীয় প্রেসক্লাবের সামনে কবিদের অংশগ্রহণে এই সমাবেশে নুরুল হুদাসহ কবিতা পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ দুলাল, হাসান হাফিজ, শহীদুল্লা ফরায়েজী, বদরুল হায়দার, নাহার ফরিদ খান, বিলু কবীর, নাসের মাহমুদ, আয়াত আলী পাটোয়ারী, আসলাম সানি, নীলিমা চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৩০২ ঘ.
bdnews24