২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ছিনতাইকারীর হাতে শ্রমিক খুন

নারায়ণগঞ্জ সদরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রি-রোলিং মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। একই হামলায় আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রি-রোলিং মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। একই হামলায় আহত হয়েছেন একজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়ায় এ হামলায় নিহত শহীদুল ইসলাম (২৫) ফতুল্লার শাহজাহান রোলিং মিলের শ্রমিক। আহত সজিবকে (২২) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে লামাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী এ দু’জনের মোবাইল ফোন সেট ও টাকাপয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে শহিদুলের পেটে ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। সজীবকেও আঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শহীদুলকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২১৫৫ ঘ.