ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগে শুক্রবার দুপুরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোয়াজ্জেম হোসেন স্বাধীন (৪২) নায়ায়নগঞ্জে থাকতেন। তার বাড়ি বরিশালে। তার বাবার নাম হাসেম তালুকদার।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রওশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ১২টার দিকে অতীশ দীপঙ্কর সড়কে মালিবাগগামী লাব্বাইক পরিবহনের এক বাস স্বাধীনের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে স্বাধীন নিচে পড়ে যান। এ সময় বাসটি স্বাধীনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যান বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৯৪২ ঘ.
bdnews24