২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ঘটনায় আরো ২ জন গ্রেপ্তার

কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

কক্সবাজার, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলা সদর থেকে মঞ্জুর আলম (২৪) ও হাফেজ আহমদকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ দু’জনসহ এ ঘটনায় মোট ৭৬ জন গ্রেপ্তার হল। রামু থানার পরিদর্শক (ওসি) সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা ঘটনায় সরাসরি জড়িত ছিল। তিনি বলেন, মঞ্জুর রামুর উত্তর শ্রীকুলের জাকের আহমদের এবং হাফেজ উপজেলার উখিয়ারঘোনার প্রয়াত ছালেহ আহমদের ছেলে। ফেসবুকে কোরআন অবমাননার ছবিকে কেন্দ্র করে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে, পরদিন জেলার উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় মন্দির ও বসতিতে হামলা চালায় সা¤প্রদায়িক উগ্রবাদীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪০ ঘ.