২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ

নিখোঁজের তিন দিন পর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

কুষ্টিয়া, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের তিন দিন পর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লালন শাহ সেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। নিহত সোহাগ হোসেন (১৮) কুষ্টিয়া শহরের কুমারগাড়া এলাকার সৌদি প্রবাসী আব্বাস প্রামাণিকের ছেলে। সোহাগের চাচা হাবিবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে সোহাগ শহর থেকে নিখোঁজ হন। বুধবার সকালের দিকে জগতি রেল বাজারের মোড় থেকে সোহাগের মোটর সাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। মোটর সাইকেলটি নতুন হলেও উদ্ধারের সময় কয়েক জায়গায় ভাঙ্গাচোরা ও রক্তের দাগ ছিল বলে জানান হাবিবুর। ভেড়ামারা থানার ওসি রিয়াজুল ইসলাম সাংবাদিকদের জানান, সোহাগের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অপহরণের পর তাকে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৪২ ঘ.