২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তনখোলায় নৌকা বাইচ

বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে কীর্তনখোলা নদীতে নৌকা বাইচ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

বরিশাল, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে কীর্তনখোলা নদীতে নৌকা বাইচ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় ‘মেয়র নৌকা বাইচ’ নামে এ আয়োজনের উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন। প্রতিযোগিতায় মোট ১৭টি দল অংশ নেয়। কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ফেরিঘাট এসে বাইচ শেষ হয়। এতে প্রথম হয়েছেন হিজলার রাকিব খান মাঝির দল, দ্বিতীয় গোপালগঞ্জের গৌতম ভক্ত মাঝির দল ও তৃতীয় হয়েছেন রাজৈরের সুকুমারের নৌকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮১১ ঘ.