লালমনিরহাট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত এবং অন্তত ১৫জন বাসযাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন হাতীবান্ধা এলজিইডি অফিসের হিসাব সহকারী ও লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকার গোকুন্ডা এলাকার আমিরুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৪২) ও হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই গ্রামের আ. রহমানের ছেলে আবুল কাশেম (৪০)।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন সিরাজ উদ্দিন (৪০), রেখা (৭), খয়রুল ইসলাম(৪০), মোস্তাকিন (২০), আ. আজিজ (৬০), ফরিদুল ইসলাম (৫০), মকবুল হোসেন (৬০), মশিউল আলম (৫০), আয়সা বেগম(২৪) ও আলম মিয়া (২৪)।
হাতীবান্ধা থানার ওসি তাপস সরকার জানান,৭/৮ জনকে আহত অবস্থায় রংপুর হাসপাতালে ও কয়েকজনকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“দুর্ঘটনা কবলিত বাসটি থানার হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।”
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় (বেঙ্গল গুদাম) এলাকায় পাটগ্রামগামী আসিফ পরিবহণের একটি বাস একটি অটো রিকশাকে সাউড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়।
এতে ঘটনাস্থলে দুজন মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩০ ঘ.
bdnews24