২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে ঝড়ে ডাল ভেঙে ২ জনের মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঝড়ে ভেঙে পড়া গাছের ডালের আঘাতে দুই জন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঝড়ে ভেঙে পড়া গাছের ডালের আঘাতে দুই জন মারা গেছে। নিহত আনোয়ারা বেগম (৬০), খদিজা বেগম (৩০) উপজেলার সন্তোষপুর ও গাছিয়ার বাসিন্দা। স›ন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে তারা নিহত হয়। এছাড়া, ঝড়ো বাতাসে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান। চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘণ্টায় ১৮ থেকে ২৬ কিলোমিটার বেগে বাতাস বয়ে গিয়েছিল। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম নগরী ও এর আশপাশের এলাকায় বুধবার রাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে। এ সময় ঝড়ো বাতাসে ফটিকছড়ি উপজেলায়তেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিস বলেন, “ভুজপুর ইউনিয়ননের নারায়নহাট এলাকায় কয়েকটি কাঁচা ঘর পড়ে গেছে বলে খবর পেয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১৪০০ ঘ.