২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট থেকে বিমানের হজ ফ্লাইট শুরু

সিলেট থেকে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 07:55 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট থেকে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে হজ ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী। শফিকুর রহমান চৌধুরী বলেন, রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু সম্ভব হচ্ছে না। তবে ছয় মাসের মধ্যে এ সমস্যার সমাধান করে সরাসরি ফ্লাইট চালুর ব্যবস্থা নেয়া হবে। সিলেট-লন্ডন ও সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগও নেয়া হবে বলে জানান তিনি। হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সিলেটের সভাপতি খন্দকার শিপার আহমদ জানান, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সিলেট থেকে এবার তিন হাজার হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। বিমানের স্টেশন ম্যানেজার শোয়েব আহমদ জানান, এবার সিলেট থেকে দু’টি ফ্লাইটে ৭ শতাধিক যাত্রী হজ পালন করতে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালে ২৯২ হজ যাত্রী নিয়ে বোয়িং ৭৭৭ এর একটি উড়োজাহাজ রওনা হয়েছে। এছাড়া ৪১৬ জন যাত্রী নিয়ে ১৮ অক্টোবর সৌদি আরবে যাবে আরেকটি ফ্লাইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৪৮ ঘ.