২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যুটকেসের ভেতরে কিশোরের লাশ

রাজধানীর গাবতলীর ফুটপাতে একটি স্যুটকেসের ভেতর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 05:27 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গাবতলীর ফুটপাতে একটি স্যুটকেসের ভেতর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে গাবতলীর রজব আলী মার্কেটের সামনের ফুটপাতে ওই স্যুটকেসটি পাওয়া যায়। পুলিশ ওই কিশোরের পরিচয় জানাতে পারেনি। তবে তার পরনে ছিল খয়েরি প্যান্ট ও সবুজ শার্ট। বয়স আনুমানিক ষোল বছর। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ফুটপাতের ওপর কালো রঙের বড় স্যুটকেসটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্যুটকেসটি খুলে ভেতরে চটের বস্তায় মোড়ানো অবস্থায় লাশ দেখতে পায়। নিহত কিশোরের শরীরের কোথাও কোনো আঘাতে চিহ্ন ছিল না বলে এসআই খোকন জানান। তিনি বলেন, “ছেলেটিকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা এভাবে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।” ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১২০ ঘ.