২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুমকিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

পটুয়াখালী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বুধবার বিকালে পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক শরীফের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন ওই ছাত্রীর মা। অভিযোগের বরাত দিয়ে দুমকি থানার ওসি জিএম শাহ্ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মডেল টেস্ট দিয়ে বের হলে প্রধান শিক্ষক ওই ছাত্রীকে তার কক্ষে নিয়ে যান। এ সময় তিনি ওই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করলে ছাত্রীটি ছুটে রুম থেকে বেরিয়ে যায়। ঘটনার পর থেকে প্রধান শিক্ষক পালিয়ে আছেন বলে ওসি জানান। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি শুনে দুমকি উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা খগপতি রায়কে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯৫৫ ঘ.