২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা বৈঠক‘অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি-নাসাকা সচেষ্ট হবে’

নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্যাটালিয়ন কমান্ডার এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার সেক্টর কমান্ডারের মধ্যে বুধবার এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্যাটালিয়ন কমান্ডার এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার সেক্টর কমান্ডারের মধ্যে বুধবার এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, নাইক্ষ্যংছড়ির চাকঢালা বিওপি (বর্ডার আউট পোস্ট) সংলগ্ন চেরার খাল নামক স্থানে সকালে এ বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান। অপরদিকে নাসাকার আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাসাকার দুই নম্বর সেক্টরের কমান্ডার মেজর টেট নেইং। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষই নিজেদের সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাতœক প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এছাড়া সীমান্তে যৌথ টহল জোরদারের মাধ্যমে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোসহ যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে উভয় পক্ষ সচেষ্ট হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ ও মিয়ানমারের এই সীমান্তে নিয়মিত পতাকা বৈঠক অনুষ্ঠানের ব্যাপারেও উভয়পক্ষ একমত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৮৪৪ঘ.