২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে চিকিৎসকদের কর্মবিরতি

এক চিকিৎসককে মারধরকারীদের বিচারের দাবিতে নীলফামারীর চিকিৎসকরা বুধবার দু’দিনের কর্মবিরতি শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

নীলফামারী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক চিকিৎসককে মারধরকারীদের বিচারের দাবিতে নীলফামারীর চিকিৎসকরা বুধবার দু’দিনের কর্মবিরতি শুরু করেছেন। বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন এবং কালোব্যাচ ধারণ করছেন। চিকিৎসা সনদ দেয়া নিয়ে গত বুধবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপে¬ক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবিরকে মারধর করা হয়। নীলফামারী সিভিল সার্জন ডা. শওকত আলী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নেয়া দুই শিশুকে চিকিৎসা সনদ দেয়ায় গত বুধবার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব কুমার এবং রণচণ্ডী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোখলেছুর রহমান বিমানসহ তাদের লোকজন ডা. শামীমকে মারধর করেন। শামীম কবির এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি। সিভিল সার্জন আরো বলেন, হাসপাতালের ইনডোরে কর্মবিরতি চললেও আউটডোরে রোগী দেখা হচ্ছে। এদিকে বাংলাদেশ মেডিকেল এসোশিয়েসন (বিএমএ) নীলফামারী জেলা সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু বলেন, দোষীদের গ্রেপ্তার করে বিচার না করা হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৭৪৫ ঘ.