২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আট শিবিরকর্মী গ্রেপ্তার

মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নগরীর চকবাজার এলাকা থেকে আট শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নগরীর চকবাজার এলাকা থেকে আট শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রকিবুল হক (১৮), রায়হান কাউসার (২১), মো. আবদুল হালিম (১৯) মো. শাহজালাল (১৯) মো. বেলাল (২৩), মো. ইব্রাহিম (২২), মো. সালমান (২১) ও সিরাজুল ইসলাম (২৫)। কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবিরকর্মীরা চক বাজার এলাকায় মিছিল করে বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪৩৬ ঘ.