খাগড়াছড়ি, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়স্কভাতা নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮০ বছর বয়সী রহিমা বিবি।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চেঙ্গুছড়ি এলাকা থেকে মানিকছড়ি সোনালি ব্যাংকে যাওয়ার পথে ভাড়ায় চালিত মটরসাইকেল থেকে পড়ে মারা যান তিনি।
মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, বয়স্ক ভাতা নেয়ার জন্যে চেঙ্গুছড়ি থেকে মানিকছড়ি সদরে ভাড়ায় চালিত মটরসাইকেলে করে যাওয়ার পথে উঁচু পাহাড় ওঠার সময় পড়ে যান তিনি।
মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ডা. নুরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১৮ ঘ.
bdnews24