কক্সবাজার, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার উপকুলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সোমবার এক জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে কামাল হোসেনের (৩৫) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মৃত কামাল হোসেন কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের উত্তর মাইজপাড়ার ছিদ্দিক আহমদের ছেলে।
সঙ্গীদের বরাত দিয়ে কামালের চাচাত ভাই আমান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার চৌফলদন্ডীর দক্ষিণ মধ্যম পাড়ার কামাল উদ্দিনের একটি মাছধার নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান কামাল হোসেন।
এক সময় জাল ঠিক করতে পানিতে নেমে জালে আটকে তার মৃত্যু হয়।
নৌকার মালিক কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৫ ঘ.
bdnews24