২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির মামলায় আসামির ১৭ বছর কারাদণ্ড

ডাকাতির মামলায় এক ব্যক্তিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টেবর ০৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- ডাকাতির মামলায় এক ব্যক্তিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন। সাজা পাওয়া আসামী পেচু মিয়া পটিয়া উপজেলার বাণীগ্রাম এলাকার অনু মিয়ার ছেলে। তবে সে পলাতক রয়েছে। এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আরও পাঁচ আসামীকে বেকসুর খালাস দিয়েছে বলে জানান সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) লোকমান হোসেন চৌধুরী। তিনি বলেন, ২০০২ সালের ৪ জুলাই গভীর রাতে পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের নলান্ধাপাড়া এলাকার সুরিদ সওদাগরের বাড়িতে ওই ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল বাড়ির মালিক মো. আবসার ও তার ভাই আব্দুল খালেকসহ পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতদলের সদস্যরা তাদের বাড়ি থেকে প্রায় দুই লাখ ৮৯ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ৫ জুলাই আবসার বাদি হয়ে পেচু মিয়াসহ তিনজনকে আসামী করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৩ সালের ২৭ জুন পেচু মিয়াসহ ৬ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০০৮ সালের ৮ অক্টোবর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে আদালত রাষ্ট্রপক্ষে ১১ জন এবং খালাস পাওয়া পাঁচ আসামীর পক্ষে এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্যসহ ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে। এপিপি লোকমান আরো জানান, পেচু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ডাকাতির অভিযোগে দ-বিধির ৩৯৫ ধারায় ১০ বছর এবং ডাকাতির উদ্দেশ্যে মারধরের অভিযোগে একই আইনের ৩৯৭ ধারায় ৭ বছরের কারাদন্ড দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২০৩৯ ঘ.