বাগেরহাট, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব সুন্দরবনের শরণখোলায় র্যাবের সঙ্গে ‘বনদস্যু সাগর বাহিনী’র বন্দুক যুদ্ধ হয়েছে।
মঙ্গলবার সকালে কাতেলেশ্বর খাল (কাতলার খাল) এলাকায় এই সংঘর্ষে কোনো হতাহত হয়নি বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিপণের দাবিতে অপহৃত আট জেলেকে নিয়ে সাগর বাহিনীর সদস্যরা কাতলেশ্বর খালে অবস্থান করছে- এমন খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ‘দস্যুরা’ গুলি চালালে উভয়পক্ষের মধ্যে প্রায় আধঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। এ সময় র্যাব ডাকাতদের লক্ষ্য করে ৬২ রাউন্ড গুলি ছোড়ে।
এক পর্যায়ে দস্যুরা পিছু হটলে র্যাব সেখানে দস্যুদের একটি আস্তানা ধ্বংস করে। এছাড়া সেখান থেকে ২৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরো বলেন, কোনো অপহৃতকে উদ্ধার করা সম্ভব হয়নি। বন্দুকযুদ্ধে কোনো হতাহতও হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০১৭ ঘ.
bdnews24