নোয়াখালী, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পরিবর্তিত তারিখ অনুসারে ‘এ’ গ্রুপের ভর্তি পরীক্ষা আগামী ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে। ‘বি’ গ্রুপের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা এবং ‘সি’ গ্রুপের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর বিকাল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) অথবা ০৩২১-৬২৮১২, ৭১৩১৪, ০১৮১৯-৮৩৪৩৯৩, ০১৭১১-২৮৪৯১০ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৩৪৮ ঘ.
bdnews24