২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি বিকল, ভোলা-বরিশাল রুটে চলাচলে ভোগান্তি

একটি ফেরি বিকল হয়ে পড়ায় ভোলা-বরিশাল রুটে যাতায়াতে সৃষ্টি হয়েছে সংকট। ফেরি ঘাটে আটকে আছে শতাধিক যানবাহন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ভোলা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি ফেরি বিকল হয়ে পড়ায় ভোলা-বরিশাল রুটে যাতায়াতে সৃষ্টি হয়েছে সংকট। ফেরি ঘাটে আটকে আছে শতাধিক যানবাহন। এ দুর্ভোগের কথা স্বীকার করে মঙ্গলবার সকালে ফেরির ইনচার্জ কাওসার হোসেন ও ভেদুরিয়া ঘাটের টার্মিনাল সহকারী হেলাল উদ্দিন জানান, একটি ফেরি বিকল থাকায় বেশ কিছু যানবাহন আটকা পড়ে আছে। দক্ষিণাঞ্চলের ১৬টি জেলার যোগাযোগের সহজ পথ ভোলা-বরিশাল রুটে এ ফেরি সার্ভিসের ওপর নির্ভরশীল। গত ৭ অগাস্ট ভোলা-বরিশাল রুটের তেতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে লাহারহাট চ্যানেলে দোলনচাপা নামের ফেরিটি বিকল হয়। অপরাজিতা নামের অপর ফেরিটি চালু থাকলেও ভোলার দিকে ভেদুরিয়া ও বরিশালের দিকে লাহারহাটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রী, পরিবহণ শ্রমিক ও ব্যবসায়ীরা। ট্রাক চালক পান্নু জানান শনিবার দুপুরে ভেদুরিয়া ঘাটে এসেছি, বরিশাল যাবো কিন্তু এখন পর্যন্ত কোন সিরিয়াল পাইনী। ঘাটে গিয়ে দেখা যায়, চার দিন ধরে ভোলা অংশের ভেদুরিয়াঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ট্রাক, তেলবাহী ট্যাংকার, জরুরি ওষুধ ও কাচামালবাহী বিভিন্ন যানবাহন। পরিবহণ শ্রমিক ও যাত্রীরা জানান, এ রুটে কয়েক দিন পর পরই ফেরি বিকল হয়ে সংকট দেখা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৩০ ঘ.