২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোমবার বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পাতাকা বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোমবার বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পাতাকা বৈঠক হয়েছে। সকাল ১১টায় সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ বৈঠক হয় বলে বিজিবি জানিয়েছে। ভারতের পক্ষে বিএসএফ মালদহ ২০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অরবিন্দ এবং বাংলাদেশের পক্ষে বিজিবি ৪৬ ব্যাটালিয়ন, পতœœীতলা অধিনায়ক লে. কর্নেল হাসান মোহাম্মদ শামসুদ্দীন বৈঠকে নেতৃত্ব দেন। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মঞ্জুরুল আলম বলেন, সীমান্তে সন্ত্রাস, মাদক পাচার রোধসহ বাংলাদেশিদের গুলি ও হত্যা বন্ধের ব্যাপারে বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকে নওগাঁ ৪৩ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক আনোয়ার হোসেন এবং ভারতের ১২৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০২৫ ঘ.