২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

কক্সবাজার-চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ’ বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 08:19 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ’ বিভাগ। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবি করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দিলীপ কুমার বড়–য়ার বলেন, “রামুসহ দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার মাধ্যমে দেশের সাম্প্রদায়িকতাকে উস্কানি দেয়া হয়েছে। এই ধরনের হামলার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে বিপন্ন করার চেষ্টা করা হয়েছে।” এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি ঘটনাটি রাজনৈতিকভাবে না দেখে নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানানো হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে অধ্যাপক সুকোমল বড়–য়া, অধ্যাপক সুমঙ্গল বড়–য়া, সহযোগী অধ্যাপক বেলু রাণী বড়–য়া, বিমান চন্দ্র বড়–য়া, সুমন কান্তি বড়–য়াসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১২ ঘ.