২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরে ডুবে নগরীর বাকলিয়া এলাকায় চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুকুরে ডুবে নগরীর বাকলিয়া এলাকায় চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত নাইমা আক্তার (১০) বাকলিয়া থানার কালামিয়া বাজারের হাছি মিয়া বাড়ির মো. ইলিয়াসের মেয়ে। নিহত রাকিব হোসেন (৭) ওই এলাকার আব্দুর রহমান ছেলে। রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরে তারা ডুবে যায় বলে তাদের প্রতিবেশী মো. সিদ্দিক আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নিহতরা চাচাতো ভাই-বোন বলেও জানান তিনি। সিদ্দিক বলেন, “সবার অগোচরে নাইমা ওই পুকুরে সাঁতার কাটতে গেলে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে রাকিবও পুকুরে ডুবে যায়।” পরে আজাদ ও আরেক প্রতিবেশী মো. মহিউদ্দিন দুই শিশুকে পানি থেকে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৯ ঘ.